কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন

ডাক্তার খোঁজা থেকে কাউন্টারে টোকেন সংগ্রহ পর্যন্ত ছয়টি ধাপ।

  1. রোগীর নিজের নাম্বার এবং বিস্তারিত দিয়ে রেজিস্ট্রেশন করুন

    বুকিং কোড এসএমএসে যে নাম্বারে যাবে সেটি রোগীর নিজস্ব নাম্বার হতে হবে। নাম্বারটি নিশ্চিত করতে আমরা একটি ওটিপি কোড পাঠাব, এরপর পরবর্তীতে লগইন করার জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিন। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই রোগীর সঠিক নাম, ফোন নাম্বার, লিঙ্গ এবং বয়স দিন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে এই তথ্য গুলো আর পরিবর্তন করা যাবে না।

  2. ডাক্তার নির্বাচন করুন

    নাম, ডিগ্রি বা বিভাগ লিখে খুঁজুন, অথবা বিভাগের বাটনে চাপ দিয়ে তালিকা ছোট করে নিন। প্রতিটি কার্ডে ডাক্তারের ডিগ্রি ও চেম্বারের সময় দেওয়া আছে। বিস্তারিত ও ফি দেখতে ডাক্তারের পাতায় যান।

  3. তারিখ বেছে নিয়ে বুক করুন

    ওই ডাক্তারের জন্য খোলা তারিখগুলো থেকে একটি বেছে নিন এবং কে রেফার করেছেন তা লিখুন — কেউ না করে থাকলে "Self" লিখুন। এরপর পেমেন্ট করার জন্য অল্প কিছু সময় আপনার সিটটি ধরে রাখা হবে। এই সময়ের মধ্যে পেমেন্ট না হলে সিটটি অন্য রোগীদের জন্য ছেড়ে দেওয়া হবে এবং আবার বুক করতে হবে।

  4. পেমেন্ট করে ট্রানজেকশন আইডি দিন

    বিকাশ, নগদ বা রকেট থেকে যেকোনো একটি বেছে নিন। স্ক্রিনে দেখানো মার্চেন্ট নাম্বারে ঠিক ফি-টুকু পাঠান এবং পেমেন্টের রেফারেন্স ঘরে স্ক্রিনের রেফারেন্স কোডটি অবশ্যই লিখুন — এই কোড দিয়েই হাসপাতাল আপনার পেমেন্টের সঙ্গে বুকিং মেলাবে। এরপর ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তা লিখুন।

  5. হাসপাতালের নিশ্চিতকরণের অপেক্ষা করুন

    হাসপাতালের একজন কর্মী আপনার পেমেন্টটি স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে দেখবেন। নিশ্চিত হলে আপনার বুকিং কোড এসএমএসে পাঠানো হবে এবং "আমার বুকিং" পাতায় দেখা যাবে।

  6. কাউন্টার থেকে টোকেন সংগ্রহ করুন

    অ্যাপয়েন্টমেন্টের দিন বুকিং কোডটি রিসিপশন কাউন্টারে দেখালে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনার ডাক্তার টোকেন দেবেন। বুকিং কোড শুধু তার নির্ধারিত তারিখেই কার্যকর।

বুকিং কোড টাকার সমান

যার কাছে আপনার বুকিং কোড থাকবে সে-ই আপনার টোকেন তুলে নিতে পারবে। হাসপাতাল রিসিপশন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কারো সাথে এটি শেয়ার করবেন না — বন্ধু বা পরিচিত কারো সাথেও নয়, এবং হাসপাতালের নাম করে ফোন বা মেসেজ করা কারো সাথেও নয়। হাসপাতালের কেউ কখনো ফোনে আপনার বুকিং কোড চাইবেন না।

ডাক্তার নির্বাচন করুন
অ্যাপয়েন্টমেন্ট বাতিল এবং রিফান্ড নীতি অবশ্যই পড়ুন

অনুপস্থিতি এবং রিফান্ড নীতি: আমাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে বুকিং সম্পন্ন করার পর, রোগী যদি নির্ধারিত তারিখ ও সময়ে ডাক্তারের চেম্বারে উপস্থিত হতে ব্যর্থ হন, তবে পরিশোধিত টাকা (পেইড অ্যামাউন্টটি) সম্পূর্ণ অফেরতযোগ্য (Non-refundable)। এই ক্ষেত্রে বুকিংটি অন্য কোনো সময়ে স্থানান্তর (Reschedule) বা টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকবে না।

No-Show & Refund Policy: If the patient fails to visit the doctor at the scheduled appointment date and time, the booking will be cancelled and no refund will be issued.